শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মিষ্টি বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষনা করায় পঞ্চগড়ের আটোয়ারীতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা ইউএনও সহ উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে গিয়ে ফুলেল শুভেচ্ছাসহ মিষ্টি বিতরণ করেছেন। উপজেলার ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা রোববার ( ২ ফেব্রুয়ারি) সকালে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর অফিস কক্ষে গিয়ে ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষনার বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টি খাওয়ান। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান এর অফিসে গিয়ে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করা হয়। উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি স্বতন্ত্র এইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে আলোয়াখোয়া ইউনিয়নের বেলালঅ পল্লী স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আল আমিন, রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক মোঃ তবারক আলী সহ অন্যান্য সহকারী শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন। নেতৃত্বদানকারী প্রধান শিক্ষকগণ জানান, গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদরাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের দাবীতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকরা। তাদের দাবী, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হয়নি। যত দ্রুত সম্ভব মাদরাসাগুলো জাতীয়করণ করতে হবে। পরে ২৬ জানুয়ারি প্রেসক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষনা করেছিলেন আন্দোলনৈরত শিক্ষকরা। তবে জাতীয় প্রেসক্লাব থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌছালে পুলিশের বাধার মুখে পড়ের তারা। ২৭ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। ২৮ জানুয়ারি সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে ২৮ জানুয়ারি সচিবালয়ে বৈঠক শেষে বিকেল ৪টার দিকে প্রকাশ করা হয় যে, আন্দোলনকারী শিক্ষকদের দাবী শিক্ষা মন্ত্রণালয মেনে নিয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষনায় আনন্দে আটোয়ারী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা ইউএনও এবং উপজেলা শিক্ষা অফিসারদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেছেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।