শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কৃষক দলের সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারি ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুর সহবতপুর ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) বিকালে সহবতপুর উচ্চ মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও  নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালোনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম স্বপন, এম ফিরোজ সিদ্দিকী, মো. তোফায়েল আহাম্মেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব শামিমনুর রহমান ভিপি শামিম, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ রতন, এ্যাড. ইকবাল হোসেন খান, কাজী সফিকুল ইসলাম সফি, মো. রফিকুল ইসলাম দিপন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাল মিয়া, সাধারন সম্পাদক মো.জিকরুল হাসান পিয়াস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর থালেদ মাহবুর রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, সমাবেশে কেন্দ্রের নির্দেশিত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সমুহ  তুলে ধরেন নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক কিবরিয়া মোল্লা। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।