শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ ম্যাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। শনিবার (০১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলার মাহমুদ ইউনিয়নের মোগরপাড়া কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সভাপতি কবিরুল ইসলাম বকুলের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির উপদেষ্ঠা নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক মমতাজুল আলম(স্বপন), উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছার রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, উপজেলা স্বেচ্ছাসেবক সেবক দলের আহ্বায়ক সাজ্জাত আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মতলুবুর রহমান সুজন সহ আরও অনেকে বক্তব্য দেন। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন কৃষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।