শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করা লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে অংশ নেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায়, সাজানপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
ধোপাকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আনিছুল হকের সভাপতিত্বে, সদস্য সচিব এসএম শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, কৃষক দলের সভাপতি অধ্যাপক হাতেম আলী মিঞা, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা শাহজাহান ভিপি, মহিলা দলের সভাপতি নাজমা বেগম, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদসহ ধোপাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।