শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর ওয়ার্ড প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, কেউ সুুষ্ঠু নির্বাচনে বাঁধা হলে তাঁকে বিচারের মুখোমুখী করতে হবে। আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র জাতি সহ্য করবে না। সকল রাজনৈতিক দলকে আহবান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলীয় স্বার্থে আমরা যেন আর অন্ধ না হই, কেউ যেন ভারতীয় সহানুভূতি পাওয়ার চেষ্টা না করি। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আর কোন  পরাশক্তির কাছে বাংলাদেশ মাথানত করবে না।  ১লা  ফেব্রুয়ারি শনিবার টাঙ্গাইল শহরের পৌর উদ্দ্যানে জেলা জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক রাজনৈতিক মতবাদ ও দফার শাসন দেখেছেন, সোনার বাংলা-সবুজ বাংলা-নতুন বাংলার ¯স্লোগান শুনেছেন। কিন্তুু কোন  স্লোগানই বাংলার মানুষকে মুক্তি দিতে পারেনি। যদি মুক্তি দিতে পারতো চালের কেজি ৭০ টাকা হতো না। ফেলানির লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলতো না। শুষ্ক মৌষুমে ফারাক্কায় গরুর গাড়ি পারাপারের দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। এবার মানুষ ইসলামী শাসন দেখতে চান। কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষ মুক্তি পেতে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ গ্রহনের প্রস্তুুতি নিতে হবে। আগামী নির্বাচন জামায়াতে ইসলামীর জন্য ৫ আগস্টে আল্লাহপাকের রহমতের মতোন আর একটি রহমত হতে পারে।
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি হুমায়ুন কবীরের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. রুহুল আমিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহাকারী সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, অধ্যক্ষ মোন্তাজ আলী, ন্যাশনাল ডক্টরস ফোরামের টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ, গোপালপুর উপজেলা আমীর মো. হাবিবুর রহমান তালুকদার ও ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।