শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আওয়ামী লীগ নেতা সিজুকে গ্রেফতার করেছে থানা পুলিশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
টাঙ্গাইলে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সজিবুল হুদা সিজু (৪১) গ্রেফতার।শুক্রবার রাত ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ।তিনি উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবারিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফা ওরফে গোলাম মাস্টারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সিজু সলিমাবাদ ইউনিয়নের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, ইয়াবা ব্যাবসা, নারী ও শিশু অপহরণ ও হত্যার চেষ্টাসহ কমপক্ষে ৮ টি মামলা রয়েছে।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সাজিবুল হুদা সিজু কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।