শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ উপলক্ষে নাটোরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
‘সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে নাটোরে সার্ভিল্যান্স (নজরদারি) অভিযান পরিচালনা করা হয়েছে।
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয় নাটোর শহরের বিভিন্ন স্থানে এই বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন
অভিযানকালে বিএসটিআই’র গুণগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে নিম্নমানের ‘প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার (মোটর বাইক, স্কুটার, ইলেকট্রিক ভেহিক্যালস) রাইডার্স’ এর বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করা, লিফলেট বিতরণ করা হয় এবং ক্রেতাসাধারণকে বিএসটিআই এর মানচিহ্ন দেখে হেলমেট ক্রয়ে উৎসাহিত করা হয়।এক্ষেত্রে ডিলার বা বিক্রেতাকে আমদানীকারকের নিকট হতে বিএসটিআই এর লাইসেন্স বা আমদানি ছাড়পত্রের কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং উক্ত হেলমেটে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়।
সার্ভিল্যান্স অভিযানে হেলমেট বিক্রিকারী প্রতিষ্ঠান-কানাইখালির জুম্মা অটোজ, গাংচিল অটোজ, লিটন অটোজ, সজিব মটরস, বলাড়িপাড়ার গণি অটোজ ও বড় হরিশপুরের রাইতা অটোজকে পরামর্শ প্রদান করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।