শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাইকানীবাড়ী আলহাজ্ব হায়দার-হামিদ মডেল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাসাইল নাইকানীবাড়ী আলহাজ্ব হায়দার-হামিদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক,পুরস্কার বিতরণ ও নবীনবরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অএ বিদ্যালয়ের সভাপতি মোছা: আকলিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার মন্ত্রণালয় গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রজেক্ট ম্যানেজার ডা: সিলভিয়া বিনতে করিম এবং আরও উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক উপ-সচিব আলহাজ্ব এস.এম.এ করিম বিন হায়দার। বরেণ্য অতিথি হিসেবে আলোহা ভ্যানচার্স লিমিটেড এর সিইও ইঞ্জি. মো: নূর ই আলম, উদ্বোধক জনাব মো: ইমরান হোসাইন, পাইলট ইউএস-বাংলা এয়ারলাইন্স,স্বাগত বক্তা জনাব মো: মোশারফ হোসেন সহযোগী অধ্যাপক সরকারি সা’দত কলেজ। প্রধান পৃষ্ঠপোষক জনাব আজিজুল হাসান সিনি.ইন্জিনিয়ার নোকিয়া কোং ফিনল্যান্ড,প্রধান আলোচক জনাব মতিয়ার রহমান খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,আলোচক জনাব মো: সোহানুর রহমান সোহেল,চেয়ারম্যান বাসাইল সদর ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আজিজ মিয়া,সাবেক সাধারণ সম্পাদক বাশিস,জনাব আবুল কাশেম মিয়া, সভাপতি বাশিস, জনাব ওসমান আলী মিয়া সাধারণ সম্পাদক বাশিস,জনাব হায়দার আলী খান,প্রধান শিক্ষক মিরিকপুর উচ্চ বিদ্যালয়।
পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মো: লুৎফর রহমান সিনি. যুগ্ম সাধারণ সম্পাদক বাসাইল উপজেলা বিএনপি, আজীবন দাতা সদস্য জনাব আলহাজ্ব মশিউর রহমান কালন,জনাব তানজিনা বিনতে করিম,জনাব তাসিময়া বিনতে করিম, সদস্য সচিব ও সার্বিক তত্বাবধানে ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক জনাব মো: রফিকুল ইসলাম সংগ্রাম, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পরে সমবেত স্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয়, ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, ইসলামি সংগীত, নৃত্যসহ বেশ কয়েকটি ইভেন্ট। যা আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা: সিলভিয়া বিনতে করিম প্রথমেই বিদ্যালয়ের জমিদাতাসহ বিদ্যালয় প্রতিষ্ঠাকরনে সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করে বলেন ছাত্র জীবনটি অত্যান্ত মূল্যবান  এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে পরবর্তী জীবনটিকে অনেক উপভোগ করা যাবে। আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্বে আসবে অতএব তাদের সেইভাবেই প্রস্তুত করতে হবে। শিক্ষক এবং মা-বাবাকে সব সময় শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাদের সম্মানহানী হয় এরূপ আচরণ কখনো যেন আমরা না করি। পড়ালেখার পাশাপাশি খেলাধূলাসহ সকল সহপাঠক্রম বিষয়ে অংশ গ্রহন করে নিজেকে আগামীর জন্য তৈরী করতে হবে।
আলোচনা সভার পর নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ,বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ, শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।