শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে ৩৫টি ইভেন্টের ওপর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরমিন পারভীনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মোঃ ফয়সাল, একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সা. সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশংসা করে ইউএনও বলেন, এই সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের খেলাধূলা, উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলার স্টল ও বিতর্ক প্রতিযোগিতা আমাকে মুগ্ধ করেছে। তিনি বলেন,শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশী ভূমিকা রাখে খেলাধূলা। খেলাধূলা শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ সহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধূলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধূলার ভূমিকা অনস্বীকার্য। এসময় শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছে বিদ্যালয়ের কিছু সমস্যা সমাধানের মৌখিক দাবী জানায়। প্রধান অতিথি দাবীগুলো ক্রমান্বয়ে সমাধানের আশ্বাস দেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী,অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।