শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে গরু চুরি করে পিকআপে নিয়ে পালানোর সময় পুলিশের ওপর হামলা, আটক ৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল-হোসেনপুর সড়কের সিংরুইল এলাকা থেকে বুধবার (২৯ জানুয়ারি) শেষ রাতে গরু চুরি করে পিকআপ নিয়ে যাচ্ছে চোর চক্র, নান্দাইল মডেল থানা পুলিশ এমন খবরে পেয়ে তাদের ধরতে পিছু নেয় পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের ওপর হামলা করে চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জের দেহরি সহ আরেকজন আহত হয়েছেন। এছাড়াও গাড়িটি বেশ তিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় পিকআপ সহ চারজনকে আটক করা হয়েছে।
নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, তিনি গত বুধবার রাতে একদল পুলিশ নিয়ে টহলে ছিলাম। এ সময় খবর পাই নান্দাইল-হোসেনপুর সড়ক দিয়ে একটি পিকআপ চোরাই গরু নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছে। এ খবরে আমরা ওই পিকআপের পিছু নেই। বিষয়টি চোর চক্রের সদস্যরা বুঝতে পেরে আমার ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করে। এসময় আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমার দেহরী রামদার আঘাতে আহত হয়েছে। এছাড়াও তারা রামদা দিয়ে আমাদের গাড়িটি তিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে ফোন দিলে তিনি মোটরসাইকেল নিয়ে ফের চোরাই গরু ভর্তি পিকআপে ধাওয়া করে স্থানীয় দিলালপুর এলাকা পর্যন্ত যান। জাহাঙ্গীর জানান, আজ বৃহস্পতিবার ভোর রাতে তিনি পিকআপটি আটকাতে সম হলেও ওই সময় চোর চক্ররা দেশীয় অস্ত্র নিয়ে ফের তার ওপরও হামলা চালায়।
এ বিষয়ে নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, তিনি অল্পের জন্য প্রাণে রা পেলেন। তবে ঘটনার পর অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছেন। এ ঘটনায় তারা জড়িত কিনা তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।