শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে সন্ত্রাস-চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেফতার ইন্দা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার ত্রাস ইমদাদুল হক ওরফে ইন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজি, মারামারি, বাড়িঘর ভাংচুর, লুটপাটসহ একাধিক মামলায় বুধবার রাতে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে চাঁচকৈড় মধ্যমপাড়া ৭নং ওয়ার্ডের ইব্রাহিম প্রামাণিকের জেষ্ঠপুত্র।

বাড়িঘর ভাংচুর ও লুটপাট মামলার বাদী মধ্যমপাড়া মহল্লার মকবুল মৃধার স্ত্রী আসমা বেগম বলেন, আমার স্বামী ইন্দার ফুফাত ভাই। ইন্দার অন্যায় কর্মকান্ডে সম্পৃক্ত না হওয়ায় তাদের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। মারধর করে উল্টো মামলাও করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ নারী-পুরুষ অনেক মানুষ ইন্দার মারপিটের শিকার হয়েছে। দেশীয় অস্ত্রসহ এলাকায় মিছিল করে লোকজনের বাড়িতে হামলা, মারধর এবং চাঁদাবাজি করত সে। তাকে গ্রেফতারে স্থানীয়দের মনে কিছুটা স্বস্তি ফিরেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার বলেন, ইন্দাকে গ্রেফতার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ ৪টি মামলা তদন্তাধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।