শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৯৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ জানুয়ারী) সকাল দশটায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।এর পর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ.সালাম এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি)নাগরপুর দীপ ভৌমিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নাদির আহম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, সহকারি প্রধান শিক্ষক মোঃ কাউছার হামিদ,সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল আউয়াল মিয়া, মোঃ লুৎফর রহমান, মোঃ ফজলুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তোফাজ্জল হোসেনসহ এলাকার গনমান্য বৃক্তিবর্গ।
৯৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ হুমায়ূন কবীর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।