শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে এস আর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এসআর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ২৪তম বার্ষিক ক্রিড়া প্রতিয়োগিতা, পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সবুজ চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অতিথিবৃন্দরা কবুতর উড়িয়ে ও মশাল জ্বালিয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে উদ্বোধনীতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়।

শুভরাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবীর নাসিমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, ইঞ্জিনিয়ার শামিম মল্লিক। পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন কুমার ঘরামী।

বিশেষ অতিথি ছিলেন, শুভরাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন ফারাজী, সহ সভাপতি সালাম ফকির, বিশিষ্ট সমাজ সেবক মোশারফ হোসেন গাজী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর শেখ।

আমন্তিত অতিথি ছিলেন, শুভরাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ইউপি সদস্য আব্দুস ছোবান শেখ, সংরক্ষিত ইউপি সদস্য সেলিনা বেগম, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হান্নান শেখ, জামায়াতে ইসলামীর শুভরাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি রিফায়েজ শেখ।

সার্বিক তত্বাবোধনে ছিলেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিজাউল করিম ও খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক রবিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহেরুন্নেসা সুলতানা ও থানা যুবদলের যুগ্ন আহবায়ক ইউসুফ গাজী। অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আল হাসান ও গীতা পাঠ করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পল্লবী বিশ্বাস।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।