যশোরের অভয়নগরে বি আর ডিবির আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া আহাদ নাজের হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রশিক্ষন হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বি আর ডিবির খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. হোসাইন শওকত।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বি আর ডি বি যশোরের পরিচালক বি এম কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বি আর ডিবি কর্মকর্তা দেবাশীষ দাস সহ শিক্ষক ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিগন।
শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫