শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নিজ জমিতে বসতঘর তৈরিতে বাঁধা ও প্রভাব খাটিয়ে জমি দখল; প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে নিজ জমিতে বসতঘর তৈরিতে বাঁধা ও প্রভাব খাটিয়ে  জমি দখলের অভিযোগ উঠেছে সৎ বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদে মা ও ছোট ভাই-বোন মিলে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়ার সিকদারবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানা গেছে, উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়ার সিকদারবাড়ী গ্রামের দবির উদ্দিন ওরফে দবু সিকদার তার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের নামে ২০০০ সালে দুইটি দাগে ১৮ শতাংশ জমি লিখে দেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রথম পক্ষের বড় ছেলে হারুন সিকদারের সাথে দ্বিতীয় পক্ষের দুই ভাই ও বোনদের বিরোধ চলে আসছে। প্রায় এক বছর আগে সৎ বড় ভাই হারুন সিকদার প্রভাব খাটিয়ে প্রায় ১১ শতাংশ জমিতে বসতঘর তৈরি করেন। বাকি ৭ শতাংশ জায়গা পতিত রয়েছে। পতিত জায়গায় দ্বিতীয় পক্ষের দুই ভাই বসতঘর তৈরি করতে গেলে বড় ভাইয়ের পরিবার বাঁধা সৃষ্টি করে।
এদিকে, সংবাদ সম্মেলনে দবির উদ্দিনের মেয়ে রাশেদা আক্তার বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার আগে মায়ের নামে ২০০০ সালে নতুন ৩০৮ ও ৩১৩ দাগ ও পুরাতন ১৮ ও ১৭ দাগে ১৮ শতাংশ জমি লিখে দেন। এরপর আমার মা তার দুই ছেলের নামে পুরো জমি লিখে দেন। বিষয়টি নিয়ে সৎ বড় ভাইয়ের সাথে কয়েক বছর ধরে ঝামেলা চলে আসছে। প্রায় এক বছর আগে আমার বড় সৎ ভাই হারুন সিকদার জোর পূর্বক ১৮ শতাংশের মধ্যে ১১ শতাংশ জমিতে বসতঘর তৈরি করে। পরে বাকি ৭ শতাংশ জায়গায় আমরা বসতঘর তৈরি করতে গেলে তারা বাঁধা সৃষ্টি করে। আমাদের জমি ছেড়ে না দিয়ে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছে। কাগজপত্র দেখে বিষয়টি সমাধানের জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনের সময় রাশেদা আক্তারের মা রেনু বেগম, ভাই শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।