শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা  সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ ছাত্রশিবির নান্দাইল উপজেলা  শাখার উদ্যোগে আজ থেকে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫  চলবে।
বুধবার  (২৯ জানুয়ারি) সকালে নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হকের উদ্বোধনের মাধ্যমে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ শুরু হয়।
প্রকাশনা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি  এমদাদুল হক,জেলা ছাত্রশিবিরের  সেক্রেটারি শফিকুল ইসলাম হামিম, নান্দাইল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হক,জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলার সেক্রেটারি মাওলানা নুরুল আমিন,নান্দাইল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফ খান সহ জামায়াতে ইসলামী ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা ছাত্র শিবিরের  সভাপতি বলেন, আমরা এই প্রকাশনা উৎসবটি আয়োজন করেছি ছাত্র ভাইদের মেধা, মনন, মনোযোগ্যতার বিকাশে উপকরণ গুলোকে সমৃদ্ধ করার জন্য। আমরা বিশ্বাস করি এখানে যে প্রকাশনা ও উপকরণগুলো রয়েছে শিক্ষার্থীরাতা নিবেন।
এখানে ডেক্স ক্যালেন্ডার ও জুলাই বিপ্লব সম্বলিত ক্যালেন্ডার, কলম, বড় ছোট ডাইরি, চাবির রিং, স্টিকার, বিভিন্ন ধরনের সৃজনশীল বই রয়েছে। আমরা মনে করি এই বইগুলো এবং প্রকাশনাগুলো যদি ছাত্র ভাইদের হাতে পৌঁছায় তাহলে তাদের সৃজনশীলতার জায়গা আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা রাখি এই প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে ছাত্র সমাজের কাছে একটি সৃজনশীল উৎসবের বার্তা পৌঁছে দিতে পারব। এই উৎসবের মধ্য দিয়ে আমরা অভিভাবক সমাজ ছাত্রসমাজ শিক্ষক সমাজ এবং সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। আমরা আশা করি আপনারা যদি আসেন আমাদের এই উৎসব সাফল্যমন্ডিত হবে এবং এরই সাথে আপনাদের চিন্তার জায়গাটা সৃজনশীলতার জায়গাটা আরো বেশি উন্নত হবে বলে আমি মনে করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।