শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেশন ও শিক্ষা উপকরণ বিতরণ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কতৃক আয়োজিত রোজ সোমবার নিজপাড়া ইউনিয়নে কল্যাণি গ্রামে নিবন্ধিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও মুশারি বিতরণ করা হয়।  উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ৬ নং নিজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা  ও গ্ৰাম উন্নয়ন কমিটির সভাপতি ও সদস্য বৃন্দ ।
উক্ত প্রোগ্রামে  ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান  আনিস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি দাতা সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষদের উন্নয়নের জন্য ও ঝড়ে পড়া শিশুদেরস্কুলমুখী  করণে কাজ করে যাচ্ছে  । তাদের এই সামাজিক উন্নয়ন মূলক কাজকে সাধুবাদ জানাই। উপস্থিত কল্যাণি ৮ নং ওয়ার্ড মেম্বার আবু বকর সিদ্দিক বলেন আমি দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রত্যেটি প্রোগ্রাম এ উপস্থিত থাকি , তাদের এই সামাজিক উন্নয়ন মূলক কাজগুলো আমাকে অনেক ভালো লাগে।
এপি ম্যানেজার রবার্ট কমল সরকার বলেন, ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্যে হলো শিশুদের প্রতি সহিংসতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করানো, শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, শিক্ষক, অভিভাবক এবং জনগনের মধ্যে শিশু নির্যাতন প্রতিরোধে সহযোগিতা গড়ে তোলা। ওয়ার্ল্ড ভিশন, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম মোট ২১৩৪ জন শিশুকে শিক্ষা উপকরন ও ৩৭৩ জন শিশুকে মশারী প্রদান করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।