শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে অস্বচ্ছল প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ -এ চির সত্য প্রবাদকে ধারণ করে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ১০০ জন প্রবীণ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজ কল্যাণ ও গবেষণা সংস্থা, চট্টগ্রাম এবং প্রবীণ ও হিতৈষী সংঘ’র সহযোগিতায় সোমবার বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়াস্থ ইসলামিয়া এতিমখানা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে অস্বচ্ছল ৬০জন প্রবীণ ও ৪০জন প্রতিবন্ধী পায় এ কম্বল ও শীতের টুপি। বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণে জাতীয় সমাজসেবা একাডেমি, ঢাকা’র অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ বিশেষ অতিথি ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামী বাংলাদেশ’র উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আইয়ুবুল ইসলাম, এতিমখানার শিক্ষক আক্তার মিয়া, শফিউল আলম ও জাকির হোসেন, ব্যবসায়ী নুরুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে আলীকদম ইসলামিয়া এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান বলেন, এলাকায় অস্বচ্ছল প্রবীণ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অত্যন্ত প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। তায় এ ধরণের কল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।