শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে শিশু ধর্ষণ গ্রেফতার এক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় ডেকে নিয়ে সরিষা ক্ষেতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ ঘটনাটি ঘটে।

ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।আটককৃত মান্নান উপজেলার ছতরবাড়িয়া গ্রামের মৃত কাইয়ম উদ্দীনের ছেলে।

ধর্ষণের শিকার ওই শিশুকে চিকিৎসার জন্য সোমবার রাতে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আব্দুল মান্নানকে আসামি করে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান সোমবার দিন এক আত্মীয়ের বিয়ে বাড়িতে বেড়াতে আসেন। বিকালে ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় আব্দুল মান্নান শিশুটিকে সরিষা ক্ষেতে ডেকে নিয়ে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করেছে। আর ভিকটিম শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আর আব্দুল মান্নানকে মঙ্গলবার দিন আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।