শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস এর পিতার ইন্তেকাল 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, ডেইলি স্টার ও আরটিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাসের বাবা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফকির শাহ মো. আব্দুর রউফ বিশ্বাস ওয়ায়েছি (৭০) মৃত্যুবরণ করেন। বাংলাদেশ তরিকত অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ছিলেন তিনি।
কর্মজীবনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত এবং বাংলাদেশ গণকর্মচারী সংযুক্ত পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস বাবার আত্মার মাগফিরাত কামনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন | সর্বজন শ্রদ্ধেয় মুরব্বির নামাজে জানাজা বাদ আছর নিজ বাসভবনের পাশে বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মানিকগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম ছানোয়ার ছানুসহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের মানুষ এই মহান ব্যক্তির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।