শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে যাচাই-বাছাই শেষে ১ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ময়মনসিংহের-নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, বাকি ২০ সদস্যর প‌্যনেল  মোজাম্মেল, এনামুল, বিজন পরিষদের সকলকে বৈধ ঘোষণা করা হয়েছে।২৫ জানুয়ারি যাচাই-বাছাই করে কার্যকরী সভাপতি মোঃ শফিকুল ইসলাম উজ্জ্বলের প্রার্থী তা বাতিল করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক ফকির ও যুগ্ম কমিশনার মোঃ আজহারুল ইসলাম ছিদ্দিক জানান মনোনয়নপত্রে অসংখ্য ভুল থাকা ও স্বাক্ষর না থাকায় এ মনোনয়নপত্র বাতিল করা হয়।
ত্রিবার্ষিক নির্বাচনের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মনোনয়ন ফরম প্যাকেজটি সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ এনামুল হক ফকির যুগ্ন-কমিশনার আজহারুল ইসলাম খান সিদ্দিক, মোঃ মাহতাব উদ্দিন, মোঃ খাদেমুল ইসলাম, মোহাম্মদ আবু সাদেক প্রমুখ।
এ সময় অবস্থিত ছিলেন, প্যানেলের  সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, হারুন অর রশিদ, ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক: হাজী এনামুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক: তৌহিদুল ইসলাম সরকার, সহ-সম্পাদক: আব্দুস সালাম সরকার, আব্দুল বারী খান, নেছারুল হক, সাংগঠনিক সম্পাদক: বিজন দেবনাথ, সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক: হাবিবু জামান, প্রচার সম্পাদক: হারুন অর রশিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: হুমায়ুন কবির ভূঁইয়া, ধর্ম সম্পাদক: ইমাম হোসাইন, ক্রীড়া সম্পাদক: আসাদুজ্জামান, সদস্য আব্দুর রশিদ, সদস্য আহমেদ হোসেন, সদস্য শাহজাহান কবির ভূঁইয়া প্রমুখ।উল্লেখ্যে: বাদলেস গঠনতন্ত্র মোতাবেক নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন  ২০২৫ ইং সনের ১৫ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ জানুয়ারি নির্বাচন তফসিল ঘোষণা করেন।১৯জানুয়ারি সকাল১০ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ২১ জানুয়ারি বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল ২৫ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে ২০ সদস্যর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
 ২৭ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার বা বাতিল কৃত প্রার্থী আপিল করতে পারবেন।৩০ জানুয়ারী প্রতীক বরাদ্দ ও ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে  মোট ৮৯ জন ভোটার রয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোঃ এনামুল হক ফকির।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।