শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝাওয়াইলে কৃষক দলের কৃষক সমাবেশে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে; টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এতে কৃষকের পাশাপাশি হাজার হাজার কৃষাণি অংশ নেন।  এসময় কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত হালের গরু, লাঙ্গল-জোয়াল, ডাকি, কুলা, হাপট সহ বিভিন্ন উপকরণ নিয়ে মিছিলে সহকারে সমাবেশে আসতে থাকে।
রবিবার (২৬ জানুয়ারী) বেলা ১২টায়, ঝাওয়াইল মহারানী হেমন্তকুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি), প্রধান বক্তা ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,  সহ-সভাপতি নুরুল ইসলাম সুজা, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোকসেলুর রহমান মোকলেস,তথ্য-গবেষণা সম্পাদক মুক্তার হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা জাসাস এর সভাপতি শাহনুর আহমেদ সোহাগসহ ঝাওয়াইল, হেমনগর, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সঞ্চালনায় করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. খন্দকার কামরুল ইসলাম বাবু ।
সমাবেশে উপস্থিত কৃষকগণ, সারের দাম অর্ধেকে নামিয়ে আনা, বিনাসুদে কৃষি ঋণ বিতরণ ও কৃষি খাতে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের একাউন্টে প্রদানের দাবি জানান।
এসময় বিএনপি নেতারা বলেন কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।