শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে গন সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল বাজারে শনিবার (২৫ জানুয়ারি) মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়াইল বাজার ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রাজগাতী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজের মূল সমস্যা গুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং অন্যতম। সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা যাবে না। তিনি বলেন, পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হচ্ছেই পুলিশের কাজ। যে কোনো ধরনের অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর জন্য ওসি সকলের প্রতি আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।