শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে দুঃস্থ নারী পুরুষের মাঝে চাদর বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন বিএনপি’র ব্যানারে নারী, পুরুষের মাঝে চাদর বিতরণ করা হয়েছে। এতে চতিলা, বিলডগা, বনমালী, জোতবাগল, মাইজবাড়ীসহ আশেপাশের গ্রামের ৫শতাধিক  দুঃস্থ মানুষ এই চাদর গ্রহণ করেন।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায়, চর চতিলা আলিম মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
প্রধান অতিথি ছিলেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম।
চাদর নিতে আসা ফজিলা বেওয়া বলেন, শীতের মধ্যে চাদরটা গায়ে দিলে ভালো ওম (গরম) পাওয়া যাবে, ভালোই উপকার হলো।
বৃদ্ধ শামসুর রহমান জানান, শীতবস্ত্র কম থাকায়, মাঘের বাঘ কাঁপা শীতে তার কষ্ট হয়, তিনি চাদর বিতরণকারীদের ধন্যবাদ জানান।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা শাহজাহান ভিপি, গার্মেন্টস ব্যবসায়ী জামশেদ আলী, নগদাশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু, সাধারণ সম্পাদক আনসার আলী সাগরসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।