শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কৃষক দলের সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত কবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫জানুয়ারি) দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি প্রমুখ।

এসময় প্রশিক্ষন সম্পাদক প্রবাস চক্রবর্তী, সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ জাহান সাজু, উপজেলা সেচ্ছাসেবক মেহেদী হাসান মজিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, জাসাস দলের আহবায়ক আবুল বাশার, মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক আবু সাইদ বাচ্চু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক রিপন আহাম্মেদ শিশির, সহ সাধারন সম্পাদক রাজীর আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক রাশেদ শিকদারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে কেন্দ্রের নির্দেশিত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সমুহ তুলে ধরেন নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।