শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে মসজিদের জমি নিয়ে বিরোধ, মুসল্লীদের মানববন্ধনে সন্ত্রাসীদের হামলা, আহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিয়ে মানববন্ধন চলাকালীন সময়ে সংবাদকর্মীদের সামনে মসজিদের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা সদরের আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমির সামনে খুলনা বাগেরহাট পুরাতন রাস্তায় মানববন্ধন কালে এ ঘটনা ঘটে। এ সময় বিরোধী পক্ষের হামলায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ১৯৪৭ সালে আফরা মধ্যপাড়া মসজিদ প্রতিষ্ঠিত হয়। অনেক ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সম্পাদক এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েক বছর আগে স্থানীয় আইয়ুব আলী শেখ ওই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পাওয়ার পর রেলের কিছু সম্পত্তি তার নিজের নামে লাইসেন্স করে নেয়। যে সম্পত্তি বিগত দিনে মসজিদের কাজে ব্যবহৃত হয়েছে। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটি এবং স্থানীয় মুসল্লীরা জানতে পেরে নতুন পরিচালনা কমিটি গঠন করে। স্থানীয়রা আরো জানায় কয়েকদিন এই জমি নিয়ে মামলা ও মহামান্য হাইকোর্ট থেকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও ৫০-৬০ জনের একটি দল নিয়ে আইয়ুব আলী শেখ জোরপূর্বক ওই মসজিদের নিয়ন্ত্রণে থাকা একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে। সার্বিক বিষয় নিয়ে স্থানীয় মুসল্লিরা আজ বিরোধীয় সম্পত্তির সামনে সড়কে একটি মানববন্ধনের আয়োজন করে। এমন সময় স্থানীয় বিএনপি ক্যাডার মনিরুল ইসলাম, মোস্তফা শেখ, টুটুল শেখ, আলম শেখ, হোসেন শেখ, সুমনসহ ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে মানববন্ধনকারীদের উপর হামলা করে। এ ঘটনায় আফরা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়। স্থানীয় যাত্রাপুর বাজারের চিকিৎসক মাহবুবুর রহমান লিটনকে লাঞ্ছিত করে। তাছাড়া আফরা মসজিদের নামের সাইনবোর্ড খুলে বিরোধীয় সম্পত্তির উপর আইউব আলির নামের একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। তাছাড়া মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন জনকে প্রাণনাশ ও এলাকা ছাড়ার হুমকি দেয় তারা বলে জানান স্থানীয় বাসিন্দারা। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মানববন্ধনে হামলার ঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।