শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

টাংগাইলে অসচ্ছল মানুষের মাঝে জামায়াতের কম্বল উপহার প্রদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়।
শুক্রবার সকালে শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টাঙ্গাইল শহর যুব বিভাগের সভাপতি সোহানুর রহমান শাহীনের  সভাপতিত্বে  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমীর ও টাংগাইল সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম প্রমূখ।
এসময়  ৯ নং ওয়ার্ডের ১৩০ জন শীতার্ত মানুষের  মাঝে কম্বল উপহার প্রদান করা হয় কম্বল বিতরনকালে  জামায়াতের টাংগাইল জেলা আমীর ও টাংগাইল সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  আহসান হাবীব মাসুদ বলেন-জামায়াতে ইসলামী সর্ব  অবস্থায় মানুষের পাশে থেকেছে। চরম দুঃসময়েও জামায়াত মানুষের ঘরে গিয়ে সহযোগিতা পৌঁছে দিয়েছে। তিনি  সকলকে  মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।