শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৩

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী যুবকের আহত হয়েছে। আহতরা হলেন- ১. আলী হোছেন (৩৫), ২.মো: আরিফ উল্লাহ (৩০) দৌছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ৩. মোহাম্মদ রাসেল (২৫)। শুক্রবার সকালে পৃথক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮-৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরিফ উল্লাহর মুখমণ্ডল জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয়রা জানান, মাইন বিস্ফোরণের ঘটনার পরে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আহত আলি হোসেন হচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে এবং মুখমণ্ডলে আঘাত পাওয়া আরিফ উল্লাহ হচ্ছেন লেমুতলী নামক এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আলমের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে একটি এবং ১০টার দিকে একটি স্থলমাইন বিস্ফোরণের খবর শুনেছি। সকাল ৬টার দিকে যে মাইন বিস্ফোরণ হয়েছে, তাতে একজন আহত হন। তবে সকাল ১০টার দিকে মাইন বিস্ফোরণে কেউ আহত হয়েছে কিনা, তা জানা যায়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সকাল ৬টার দিকে একটি এবং ১০টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণ হয়েছে। এতে দু’জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।