শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে ২০ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ১ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০ লিটার দেশীয় চোলাই মদ ও ১টি অটোরিকশা উদ্ধারের ঘটনায় পলাতক এক আসামিকে ২৪ ঘন্টার ভিতরেই গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৩ জানুয়ারি (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মদ ব্যবসায়ী খালেদা (৩৫) কে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামি খালেদা উপজেলার চিতুলিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে চিতুলিয়া পাড়া এলাকায় কোরবান আলীর ছেলে আনোয়ার ও তার স্ত্রী খালেদা দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিলেন। পরে বুধবার এলাকার সুশীল সমাজ ২০ লিটার মদ ও ১টি অটোরিকশা জব্দ করে পুলিশে সোপর্দ করে। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় অটোচালক ও ব্যবসায়ী দম্পতি। পরে ২৪ ঘন্টার ভিতরেই পলাতক খালেদা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় ভূঞাপুর থানা পুলিশ।
এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, গতকাল দেশীয় চোলাই মদ ও অটোরিকশা উদ্ধারের ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আজ তাকে মামলা দিয়ে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।