শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল ইমিগ্রেশন থেকে ভারত যাওয়ার সময় ইডেন মহিলা ছাত্রলীগ নেত্রীসহ আটক ২

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা ইডেন মহিলা কলেজের মহিলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই ছাত্রলীগের কর্মী সত্যজিৎ পান্ডে (২২) কে আটক করেছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ।
১৩ জানুয়ারি সকাল ১১ টার সময় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পান্ডে, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হন। আটক সুস্মিতা পান্ডের পাসপোর্ট নম্বর A08093616 সত্যজিত পান্ডে- সুস্মিতা পান্ডের ভাই। তারা স্বপন পান্ডের ছেলে ও মেয়ে এবং মাগুরা জেলার সদর থানার শাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
সত্যজিৎ পান্ডে মাগুরা জেলা ছাত্রলীগের একজন কর্মী। তিনি চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছিলেন এবং অ্যাটেনডেন্স ভিসায় তার বোন ইডেন মহিলা ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ভারত গমনের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে এলে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় সন্দেহ হলে তাদের আটক করা হয়।তারা দুইজনই ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামি।পরে সন্ধ্যায় তাদের ঢাকা নিউমার্কেট থানার মামলা নং-১৭, তারিখ ২৮-১১-২০২৪ অনুযায়ী আটক দেখানো হয়। বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় তাদের ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।