শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে চাঁদাবাজি করায় যুবদল নেতা বহিষ্কার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে প্রবাস ফেরত যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে দুই লাখ টাকা চাঁদা নেয়ায় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমরান হোসেনকে (৩২) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার জেলা যুবদল তাকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতা ইমরান হোসেন উপজেলার চকারপুকুর গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু বলেন, কোন নেতার অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। তাই চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ইমরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতা ইমরানের নেতৃত্বে চাঁদার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলার চকারপুকুর বিষঘরিয়া গ্রামের প্রবাস ফেরত যুবক আলমগীর হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে করজগ্রাম-মাধাইমুড়ি শ্বশানঘাটে বেশ কয়েকজন তাকে ব্যাপক মারধর করে চাঁদার দাবিকৃত টাকার মধ্যে দুই লাখ টাকা নেওয়ার পর আলমগীরকে ফেরত দেয়  তার পরিবার নিকট। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদি হয়ে শনিবার রাতে ইমরানকে প্রধান আসামি করে ৫ জন এজাহার নামীয় ও ৪ জন অজ্ঞাতনামা আসামি করে অপহরণ, চাঁদা দাবি ও চাঁদা আদায় আইনে থানায় মামলা দায়ের করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।