শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ শতাধিক শীত বস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্রগুলো পৃষ্ঠপোষক করেন ঢাকার স্বনামধন্য সূর্য তোরণ ফাউন্ডেশন।
আজ ১৩ জানুয়ারি (সোমবার) উপজেলার পৌর শহরের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, গ্রুপের উপদেষ্টা আব্দুস ছালাম, খাইরুজ্জামান ভূইয়া, মনিরুজ্জামান তরফদার বাবু, আঞ্জু আনোয়ারা ময়না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের উপদেষ্টা মামুন তরফদার, রমা রাণী ভৌমিক, হোসনেয়ারা পপি, কামরুন নাহার, আব্দুল লতিফ তালুকদার, হালিমুর রশিদ রিপন, প্রিন্সিপাল ইবরাহীম খাঁর তৃতীয় প্রজন্ম, গ্রুপের উপদেষ্টা ও সূর্য তরুণ ফাউন্ডেশনের প্রতিনিধি তারিকুজ্জামান খাঁ কিংশুকসহ গ্রুপের এডমিনগণ, সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবছরও চলমান শীতের তীব্রতা দেখে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে সূর্য তরুণ ফাউন্ডেশন তাদের অর্থায়নে ও স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।