শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে এক নারী গুরতর আহত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে উমে প্রু মারমা নামে  এক নারী দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন।
১৩ জানুয়ারী (সোমবার) সকাল সাড়ে ৭টায় তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নারী উমে প্রু মারমা (২৮) বান্দরবান পৌরসভা এলাকার রুমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী। রুমেল তঞ্চঙ্গ্যা থানচি উপজেলায় জীপ গাড়ীর চালক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় উমে প্রু মারমা(২৮) বান্দরবান পৌর এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করেন কয়েকদিন আগে বাবার বাড়ী রোয়াংছড়ি -রুমা উপজেলার সীমান্ত এলাকা তারাছা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় বেড়াতে যান। আজ সকালে জুমের কাজে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা খবর পেয়ে তাকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা স্থানীয়দের বরাতে জানান তিনি  সকাল সাড়ে ৭টায় শুনেছেন ৮নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নারীকে  বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে  হয়তো তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।  কে বা কারা গুলি করেছে এলাকাবাসী নিশ্চিত নয় বলে জানান তিনি ।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক(এসআই) শুভ্র মুকুল চৌধুরী স্থানীয়দের বরাতে নিশ্চিত করে দৈনিক সোনালী কন্ঠকে বলেন, একজন নারীর  গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।