শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে  নিহত ১, আহত ৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
মানিকগঞ্জের  দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের  মানদান্তা গ্রামে  সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে নিহত ১ আহত ৪ শুক্রবার  (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলায় এলমেস ও ইউসুফের মধ্যে জুনিয়র ও সিনিয়রের জের ধরে বিরোধের সৃষ্টি হয়। পরে গতকাল পরে গতকাল শনিবার আলহামদুলিল্লাহ  শনিবার ভোরে এলমেসের পরিবারের লোকজন হাতুড়ি, দা ও রড দিয়ে ইউসুফের পরিবারের ওপর হামলা করে। এ হামলায় ইউসুফসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে ইউসুফের মৃত্যু হয়।
এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ মিন্টু মিয়া বলেন, ‘দুই দিনের এই বিরোধে এত বড় ঘটনা ঘটবে আমরা একটা কল্পনাও করিনি। এদের মধ্যে পূর্বের কোনো শত্রুতাও ছিল না। তারপরেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)  তৌফিক আজম বলেন,  দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে  আইনের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।