শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে শীতার্তদের বস্ত্র দিলেন জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে শীতার্তদের হাতে সরকারের উপহার হিসেবে কম্বল দেয়া হয়।

এদিন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে রাণীনগর থানা পরিদর্শন কালে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেয়া সহ কাশিমপুর ইউনিয়ন পরিষদ এবং গোনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।

এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।