শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের কৃতী সন্তান বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডা. আবদুল গফুরের ১১তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা প্রফেসর বরেণ্য শিক্ষাবিদ ডাঃ প্রফেসর আবদুল গফুরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৪ সালের ৯ই জানুয়ারি ভোর ৫টায় সকল’কে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নশ্বর এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে পাড়ি জমান ডাঃ প্রফেসর আবদুল গফুর।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রফেসর আব্দুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি জীবদ্দশায় তিনি শাহতলী বাজারে হোমিও চিকিৎসক হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন।
উনার জন্মভূমি টাংগাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দাপাচুরিয়া গ্রামে। টাংগাইল জেলার বাসিন্দা হয়েও উনি উনার জীবনপ্রবাহের শেষ প্রায় ৩০টি বছর কাটিয়ে দিয়েছেন শাহতলীর মাটি ও মানুষের সাথে। এবং হৃদয়ের সেই আন্তরিক টানেই হয়তবা মৃত্যুর পরবর্তী অনন্তকালের জন্য চাঁদপুরের শাহতলীতেই তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
মৃত্যুবার্ষিকীতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উনার ছাত্র, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।