শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও যুব ঋণের চেক বিতরণ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই শ্লোগানে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৭ দিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১২ ঘটিকার সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে ।

প্রশিক্ষণের উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে  উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জের উপ-পরিচালক অলকা প্রভা দে।

এ সময় বক্তব্য  রাখেন প্রেসক্লাবের সভাপতি ও যুব সংগঠক মোঃ শাহ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, যুব সংগঠক মোঃ নুরুল ইসলাম , আত্মকর্মী মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেছেন যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের শিক্ষিত বেকার যুবকদের প্রায় ৫০ টির ও অধিক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। যাদের বয়স ১৮-৩৫ তারাই এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। আমি যে প্রশিক্ষণ নিতে চান সেই প্রশিক্ষণ নিতে পারবেন।আপনারা সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মী হন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।