শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে স্কুলছাত্র সাকিবুল নিখোঁজ, আতংকিত পরিবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে সাকিবুল হাসান(১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার ৭ জানুয়ারী দুপুরে স্কুল থেকে ফিরে এসে বাড়ির পাশে খেলা করতে গেলে নিখোঁজের এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শিশু সাকিবুল স্কুলে ক্লাস করার জন্য যায়, স্কুল থেকে বাড়ি এসে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা খেলা করতে যায়। তারপর থেকে তাকে কোথাও খোঁজ করে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ সাকিবুল উপজেলার ধোপাদী গ্রামের মোঃ রানা বিশ্বাসের ছেলে। সে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে আরো জানা গেছে স্কুলছাত্রের পিতা রানা বিশ্বাস একজন প্রবাসী সে মালেশিয়াতে আছেন। এব্যাপারে নিখোঁজ স্কুলছাত্রের মা আকলিমা বেগম বলেন, আমার ছেলে মঙ্গলবার স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। আমরা সবস্থানে খোঁজ করেও তাকে কোথাও পায়নি। আমার সন্তানের জন্য আমি আতংকিত হয়ে পড়েছি। কোন স্ব-হৃদয় ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান দিতে পারে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং কেউ যদি আমার ছেলের সন্ধান পায় তাকে 01968732134 এই নং মোবাইলে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম জানান, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।