শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আমতলী ফেদু শেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অব্যাহতি 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

মানিকগঞ্জ দৌলতপুর আমতলী ফেদু শেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানকে দুর্নীতির অভিযোগে অব্যাহতি দিয়েছে দৌলতপুর উপজেলা প্রশাসন। সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার (ভারপ্রাপ্ত) হিসেবে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে যায়, মানিকগঞ্জের দৌলতপুরে  আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্কুলের ছাত্ররা মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে আসছে । বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক ও সভাপতিকে নিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে আত্মসাৎ করেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক মজিবর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি ফোন বন্ধ থাকা।  এ বিষয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত করে সত্যতা পাওয়ায় ৩১ ডিসেম্বর মঙ্গলবার প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়েছেন। অপরদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল হক আহবায়কে করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক উপজেলা কৃষি অফিসার রেজাউল হক বলেন, তদন্তের জন্য আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম বলেন  প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি করে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের সত্যতা পাওয়ার কারণে প্রধান শিক্ষক মজিবর রহমানকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অফিসিয়ালি কার্যক্রম চালুর রাখার জন্য সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।