শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় অভিযানে দুই ইট ভাটায় ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
বান্দরবানের লামায় ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
৭ জানুয়ারী (মঙ্গলবার) উপজেলার গজালিয়া ইউনিয়নের TMB ব্রিকস ও ফাইতং ইউনিয়নের FAC ব্রিকস নামের অবৈধ ইটভাটা ২টিতে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক  মোহাম্মদ নুর উদ্দিন।
উক্ত মোবাইল কোর্টে  T.B.M ব্রিক ফিল্ডকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ও F.A.C ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ২,০০,০০০ লক্ষ করে ২ টি পৃথক মামলায় মোট ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়।
এসময় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ।
পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ  থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।