শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের বকশীগঞ্জে ছাত্রলীগ নেতা পরিচয়ে ভূয়া সমন্বয়ক আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

জামালপুরের বকশীগন্জে  রবিবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রামে মাদক বিরোধী উঠান বৈঠকে সমন্বয়কের পরিচয় দেওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছে মাহফুজুর রহমান (২২) নামে এক ছাত্রলীগ নেতা। আটককৃত মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। রোববার রাতে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ নয়াপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া খেলা রোধ ও মাদক বিরোধী উঠান বৈঠকে যোগ দেন। বৈঠকে মাহফুজুর রহমান নিজেকে সমন্বয়ক এর পরিচয় দেয়। কিন্ত স্থানীয়রা লোকজন ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করলে পুলিশ তাৎক্ষণিক মাহফুজুর রহমানকে আটক করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য। ছাত্রলীগের অপকর্ম ঢাকতেই সে কৌশলে সমন্বয়কের পরিচয় দিয়ে বেড়ান।আটককৃত মাহফুজকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মাহফুজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী । বৈষম্যবিরোধী কমিটিতে ঢুকে গোপন তথ্য ছাত্রলীগের কাছে পাচার করতো। নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।