শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

মেলান্দহে রাতের আধারে সরকারি বালু চুরির হিড়িক, প্রশাসন নিরব

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

জামালপুরের মেলান্দহে খানপাড়া পতাপঝগড়ী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদী ড্রেজিং প্রকল্পের উত্তোলিত বালু রাতে আঁধারে বিক্রি করা হচ্ছে। প্রশাসনকে ফাঁকি দিয়ে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীরা এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে স্থানীয় কেউ বালু খেকোদের বিরুদ্ধে মুখ খুললেই তাদের বিরুদ্ধে নেমে আসে নানা ধরনের হুমকি।সরেজমিনে গিয়ে রাতে দেখা যায়,খানপাড়া পতাপঝগড়ী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদী ড্রেজিং প্রকল্পের উত্তোলিত বালু রাতে আঁধারে শ্রমিক দিয়ে অবাধে ঐ এলাকায় প্রভাবশালীরা বিক্রি করছে। আর বালু বিক্রির জন্য তারা সরকারের কাছ থেকে কোনো অনুমতিও নেননি। বালু ব্যবসায়ীর এই চক্রটি দীর্ঘদিন যাবত কখনো দিনে, কখনো রাতে সরকারি বালু বিক্রি করছে। এসব বালু বিক্রি করছে বিভিন্ন এলাকায়।খোঁজ নিয়ে জানা গেছে, মাঝে মধ্যে প্রশাসনের লোকজন এলে দুয়েকদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয় বালু চুরি ও বিক্রি।স্থানীয়রা বলছেন, এ ঘটনা চুরির নামান্তর। নিলামে বিক্রির জন্য রাখা বালুর বেহাত হওয়ায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বালু চুরি ব্যবসার সঙ্গে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ প্রভাবশালী ব্যক্তি জড়িত। মাঝেমধ্যে প্রশাসন দুই-একটা অভিযান চালালেও বালু উত্তোলন বন্ধ হয় না। বালু পরিবহনে রাতে অবৈধ মাহিন্দ্রা গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। বিকট শব্দ ও ধুলাবালুতে এলাকার মানুষ অতিষ্ঠ।রাস্তায় চলাচলের অটোরিকশার যাত্রীরা বলেন, মাত্র গুটি কয়েক মানুষের জন্য আগে দিনের বেলায় চলাচলের কষ্ট হতো এখন রাত-দিন ২৪ ঘন্টা আমাদের এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাগুলোর পাশের লোকজন জানান, দিনরাত ২৪ ঘন্টায় এখন মাহিন্দ্রা গাড়িগুলো বালু বহন করায় আমাদের যেমন বিভিন্ন ধরনের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তেমন রাতের ঘুমও হারাম হয়েছে।নাম প্রকাশের অনিচ্ছুক এক মহিলা বলেন, সারাদিন পরিশ্রম করে কাজ করি, রাতে একটু আরাম করে ঘুম পারবো তাও আবার মরার মাহিন্দ্রা গাড়ি যন্ত্রণা রাতে আমরা ঘুমাতে পারি না, শিশু বাচ্চারা মাহিন্দ্রা গাড়ির শব্দ কারণে রাতে ঘুমাতে পারেনা। আমরা এখন বিপদে আছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর হোসেন বলেন, কেউ যদি সরকারি নির্দেশ অমান্য করে বালু চুরি করে থাকে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।