শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

যশোর জেলা প্রশাসকের পক্ষ থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্হানে উপজেলা  নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর ব্যবস্হাপনায়  নওয়াপাড়া পৌর সভার দরিদ্র মানুষদের মধ্যে,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে কম্বল, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী  বিতরন করা হয়েছে। ৬ জানুয়ারি সোমবার বিকালে নওয়াপাড়া পৌর সভার দপ্তরে ১১জন কে কম্বল,নগদ ২হাজার করে টাকা ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও  ,নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা, রানাভাটা সংলগ্ন ইহইয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও রেলওয়ে স্টেশনর ছিন্নমুল শীতার্তদের মধ্যে শতাধিক কম্বল বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, নওয়াপাড়া পীর কেবলা আলহাজ্ব খাজা রফিকুজ্জামান সাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ ও ডাঃ আলিমুর রাজীব, পৌর সভার সচিব মো. সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর দপ্তরী,সাহিত্য ও প্রকাশনা  সম্পাদক জাকির হোসেন হৃদয়, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, নাইমুল হাসান জনি,মুফতি ইসমাইল হোসেন রাহমানি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।