শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে রাতের বেলা শীতার্তদের কম্বল দিলেন ইউএনও 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে অভিনব পন্থা অবলম্বন করলেন টাঙ্গাইলের গোপালপুরের ইউএনও মো. তুহিন হোসেন।
রবিবার (৫ডিসেম্বর) রাতে তিনি প্রথমেই যান , ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া গ্রামে বিরল রোগে আক্রান্ত সেই পরিবারের বাড়িতে,  তাকে দেখে হতবাক হয়ে যান পরিবারটি। এরপর ইউএনও  তাদের খোঁজখবর নেন, তাদের হাতে কম্বল তুলে দেন। নিয়মিত খাদ্য সহায়তা হিসাবে তাদের নিয়মিত সরকারি চাউল দেয়া হবে বলে জানান। এরপর খুঁজে বের করেন ভুটিয়া গ্রামের অসহায় পরিবার ও এতিমদের, তাদের হাতে তুলে একটি করে কম্বল। পরে জামিয়া নিজামিয়া সিদ্দিকিয়া বরুরিয়া মাদ্রাসায় ৫০জন এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করার পর বরুরিয়া গ্রামের অসহায় গরীব ও ছিন্নমূল ব্যক্তিদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেন।
এছাড়া গাড়িতে চলার সময় শীতার্ত মানুষ দেখলেই হাতে তুলে দেন কম্বল। এ সময় তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন বলেন, রাতে বেদেপল্লী, রাস্তায় ঘুরে বেড়ানো  মানুষসহ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে করিমন নেছা বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও ইউএনও নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি। এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।