শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে লিগ্যাল এইডের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভিটির প্রকল্পের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

‘গরবিবের মামলার ভার বহন করে সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিনের সঞ্চালায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর শামীমা ইয়াছমিন, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।

সভায় আইনি সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির বিশেষ করে আদিবাসি, প্রতিবন্ধি ও হিজরাদের আইনগত অধিকার আইনি সেবা প্রাপ্তিতে কিভাবে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পাওয়া যায় সেই বিষয়গুলো প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের কাছে পৌঁছে দিয়ে সচেতন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খুব সহজেই ১৬৪৩০ টোল ফ্রি নম্বরে ফোন দিয়ে যে কোন মানুষ যে কোন বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন সেই বিষয়টি বেশি বেশি প্রচার করার অনুরোধ জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।