শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে স্বনামধন্য মাদ্রাসা ইহ্ইয়াউল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলার ফাইনাল রাউন্ডের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে মাদ্রাসা মিলনায়তনে এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম খান টোকন। বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মুফতি ইসমাঈল হোসাইন রাহমনি এবং মুফতি শহীদুল ইসলাম কাসেমী।

বক্তৃতা প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুমিনুর রহমান, মুফতি মাসউদুর রহমান, মাওলানা হাসান ইকবাল, মাওলানা ইসরাফিল হোসেন, হাফেজ মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা তকিবুর রহমান, হাফেজ মাওলানা আঃ সালাম প্রমুখ।

ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার মোঃ মুজাককির আশরাফির সঞ্চালনায় বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুহা. নাহিয়ান আহমাদ সিয়াম, মুহা. রবিউল ইসলাম, মুহা. ইব্রাহীম খলীল, মুহা. আহমাদ আলী, মুহা. মুস্তাফী ইসলাম, মুহা. ওমর ফারুক, মুহা. আবু হানযালা এবং মুহা. আব্দুল্লাহ সিফাত।

বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার আব্দুল্লাহ সিফাত, ২য় স্থান অধিকার করেছেন ওমর ফারুক এবং ৩য় স্থান অধিকার করেছেন আহমদ আলী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।