শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ৫ আগষ্টের পর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন ধর্ম বিষয়ের (ইসলাম) শিক্ষক আব্দুস সোবহান মৃধা। এরপর থেকে তিনি জড়িয়ে পড়েন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতে। ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা সোমবার দিন ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে রাণীনগর সদর বাজারে লিফলেট বিতরণ করে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধার অনিয়ম-দুর্নীতি ও অদক্ষতার কারণে বিদ্যালয়ের সরকারী, বেসরকারী উন্নয়নের বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহার হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, সেশন ফি, ক্রীড়া ফি ও জরিমানা টাকা বিধি বহির্ভূতভাবে অধিকাংশ রশিদবিহীন আদায় করে তিনি। সেশন ফি বিভিন্ন খাতওয়ারী ব্যয় না করে নিজেই আত্মসাৎ করেছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাওনা কিছু মওকুফ করার সুযোগ থাকলেও তিনি মওকুফ না করে নিষ্ঠুরতম আচরণের মাধ্যমে তাদের কাছ থেকে পুরো অর্থ আদায় করে থাকেন। এছাড়া  স্কুলের যাবতীয় অর্থ ব্যক্তিগত একাউন্টে গচ্ছিত রাখেন। বিদ্যালয়ের বাসায় বসবাস করলেও নিয়মিত নির্ধারিত ভাড়া পরিশোধ করেন না তিনি। বিদ্যালয় চলাকালে অধিকাংশ সময় উপস্থিত না থাকা সহ তার বিরুদ্ধে নানান অভিযোগের কথা অভিযোগে বলা হয়েছে।

স্থানীয় মাহমুদুর রহমান মধু, গোলাম মোস্তফা, পাভেল রহমান সহ অনেকে বলেন, দীর্ঘদিন থেকে এই বিদ্যালয়ে সময়মতো ক্লাস হয়না। শিক্ষার মান নিম্নমুখি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এসবের প্রতিকার চেয়ে এবং ওই শিক্ষকের অনিয়ম দুর্নীতির লিফলেট আমরা বিতরণ করেছি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। দ্রুত এসব অভিযোগের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি তাদের।

এ বিষয়ে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ষড়যন্ত্রমূলকভাবে একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে যথানিয়মে বিদ্যালয় চালিয়ে আসছি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি মোহাইমেনা শারমীন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তার কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।