শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। আটোয়ারী উপজেলায় জাঁকজমক ভাবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। আটোয়ারীতে তারুণ্যের উৎসব কর্মসুচি ১০ জানুয়ারি শুরু হয়ে পর্যায়ক্রমে চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। প্রস্তুতিমূলক সভার সভাপতি উপজেলা পর্যায়ের সকল বিভাগকে এ কর্মসুচি পালনে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান। সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার প্রতিনিধি এসআই নারায়ন চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ উৎসব বাস্তবায়নে সক্রিয় ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।