শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ঘটনার ৮বছর পরে থানায় ১৫০জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তাহমিনা আক্তার রিপার স্বামী মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়ার উপর বিগত ২২ ডিসেম্বর ২০১৮ইং সনে জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে তার উপর সংঘবদ্ধ হামলা, দোকানের ক্যাশ বাক্স থেকে ২লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই, ২টি মুদির দোকান হইতে ৫ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনায় নেত্রীর স্বামী মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়া বাদী হয়ে গতকাল ৪ঠা জানুয়ারি ২০২৫ নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাসান মাহমুদ জুয়েলকে ১নং আসামী করে ১৬জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০জন আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলা নং- ০২, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড দায়ের করা হয়েছে। উক্ত মামলায় গাংগাইল ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন চঞ্চল সহ ৬জনকে শনিবার গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়া জানান, তৎকালীন সময়ে অনেক চেষ্ঠা করেও থানায় মামলা দায়ের করতে পারিনি। দীর্ঘদিন বাংলাদেশ ও ভারতে চিকিৎসা শেষে এখন আমি কিছুটা সুস্থ্য। বর্তমান দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমি আইনের আশ্রয় নিতে পেরেছি। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, বাদীর লিখিত অভিযোগ প্রাপ্ত হয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।