শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সাবেক মন্ত্রীর মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ৯ নং (জয়ভোগ) ওয়ার্ড বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকালে মামুদনগর ইউনিয়ন বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নরুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান।
আলোচানা ও মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার  নুসরাত খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. মোহাম্মদ আলী রেজা, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ভিপি শরিফুল ইসলাম বাবুল। মত বিনিময় সভায় সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে তৃর্ণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় মামুদনগর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।